পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রিটিশ গণমাধ্যমে ‘টাইগার’ বন্দনা

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ইংলিশদের নাকউঁচু ভাবটা সেই শুরু থেকেই। খারাপ সময়ে পাশে থাকা তো নয়ই বরং ভালো সময়েও বাংলাদেশ দলের প্রশংসা করতে দেখা যায়নি ইংলিশদের। অতিতে সামান্য সুযোগ পেলেই বাংলাদেশ দল নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন ইংলিশরা। এর সামিল ছিলো ব্রিটিশ গণমাধ্যমও। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ব্রিটিশ গণমাধ্যমে এখন চলছে টাইগারদের বন্দনা।

সোমবার অ্যাডিলেডে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আর এই হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পরেছে ইংল্যান্ড। ফলে ইংল্যান্ড দলের সমালোচনার সাথে সাথে এবার টাইগারদেরও স্যালুট জানিয়েছে ইংলিশ গণমাধ্যম।

ইংল্যান্ডের অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের কাছে লজ্জাজনক পরাজয়ে ইংল্যান্ডের বিদায়’। আরেক প্রভাবশালী পত্রিকা ‘গার্ডিয়ান’ শিরোনাম করেছে, ‘বাংলাদেশ-ধাক্কায় গ্রুপ পর্বেই ইংল্যান্ডের বিদায়’। ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ লিখেছে, ‘বাংলাদেশের কাছে লজ্জার হারে ইংল্যান্ডের দ্রুত বিদায় নিশ্চিত।’

অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মেইল’ লিখেছে, ‘ক্রিকেটে হাসির খোড়াক জোগানোর মতো অস্বস্তিকর অবস্থা থেকে অবশেষে মুক্তি: বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়ে ইংল্যান্ডের চূড়ান্ত লজ্জা’।

কেবল ইংলিশ সংবাদমাধ্যমই নয়, বাংলাদেশকে প্রশাংসায় ভাসাচ্ছে অস্ট্রেলিয়ার পত্রিকাগুলোও। দ্য অস্ট্রেলিয়ান লিখেছে, ‘বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ’। একই শিরোনাম ‘সিডনি মর্নিং হেরাল্ডে’রও।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ব্রিটিশ গণমাধ্যমে ‘টাইগার’ বন্দনা

আপডেট টাইম : ০২:২৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫