পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অভিজিৎ হত্যাকাণ্ড: আলামত পরীক্ষা হবে এফবিআই ল্যাবে

ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের আলামত পরীক্ষার জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবি আই) ল্যাবে ১২টি আলামত পাঠানোর অনুমতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ডিবি পুলিশের রমনা জোনের পরিদর্শক মো. ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহা ওই অনুমতি দেন।

পরীক্ষার অনুমতি পাওয়া আলামতসমূহের মধ্যে রয়েছে, দুইটি রক্তমাখা লোহার চাপাতি, যার মধ্যে একটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ও প্রস্থ আড়াই ইঞ্চি এবং অপরটির দৈর্ঘ্য সাড়ে ১৪ ইঞ্চি ও প্রস্থ আড়াই ইঞ্চি, একটি কালো রঙ্গের স্কুল ব্যাগ, দুইটি থ্রি কোয়ার্টার প্যান্ট যার একটি কালো রঙ্গের এবং অপরটি ঘিয়ে রঙ্গের, একটি পুরনো ছেড়া পত্রিকার দুইটি পাতা, Rotex medica trittau Germany লেখা সম্বলিত অস্পষ্ট লেবেলযুক্ত একটি ইনজেকশন ও দুইটি সিরিঞ্জ, একটি স্যাভলন ক্রীম, চারটি রেনিটিডিন আর ট্যাবলেট, একটি ভায়োডিন এন্টিসেফটিক সল্যুউশন, ছয়টি ফিলমেট ট্যাবলেট, একটি গজতুলা, চারটি নাপা ট্যাবলেট, একটি কালো ফ্রেমযুক্ত সাদা গ্লাসের চশমা, একটি ম্যাটাডোর হাইস্কুল বলপেন যাহার বডি লাল বর্ণের এবং ক্যাপ সাদা, কটনবারে রাখা ভিকটিম অভিজিত রায়ের নখের নমুনা, একটি কালো রঙ্গের লম্বা চুল এবং দুইটি কালো রঙের ছোট চুল।

এছাড়া ঢাকা মেডেকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে ব্লগার অভিজিতের ডিএনএ সংগ্রহ করে তা পরীক্ষা রিপোর্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন একই আদালত।

গত ২৬ ফেব্র“য়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক ও প্রকৌশলী অভিজিৎ রায়। সঙ্গে তার স্ত্রীও গুরুতর জখম হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অভিজিৎ হত্যাকাণ্ড: আলামত পরীক্ষা হবে এফবিআই ল্যাবে

আপডেট টাইম : ০২:২৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫