পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘আন্তর্জাতিক সমর্থন শেখ হাসিনার সরকারের পক্ষে আছে’

মানিকগঞ্জ : ‘খালেদা জিয়া যতই লাফালাফি করুক আন্তর্জাতিক সমর্থন পরিপূর্ণভাবে শেখ হাসিনার সরকারের পক্ষে আছে’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে ১৪ দল আয়োজিত হরতাল-অবরোধ বিরোধী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্পর্কে তিনি বলেন, ৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া নিজেই গ্রাম্য নারীর মতো একঘরে হয়ে রয়েছে। নিজ অফিসের দোতলায় বসে তিনি পেট্রলবোমা মারার হুকুম দিয়ে মানুষ হত্যা করছে। দেশের জনগণ একদিন এর দাত ভাঙ্গা জবাব দিবে।

তিনি বলেন, ভারতের মোদি সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নেত্রী খালেদা জিয়া ভেবেছিলো তাকে ক্ষমতায় বসিয়ে দিবে। নানা রকম মিথ্যাচার ও জাল জালিয়াত করে তিনি আন্তর্জাতিক সমর্থন নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু আন্তর্জাতিক সমর্থন পরিপূর্ণভাবে শেখ হাসিনা সরকারের পক্ষে রয়েছে।

বেগম মতিয়া চৌধুরী আরো বলেন, আগেই বলেছিলাম নৌকায় ভোট দিন সারের পিছনে কৃষক নয় বরং কৃষকের পিছনে সার দৌড়াবে। ইনশাআল্লাহ করেছিও তাই। দেশে সারের কোন সংকট হয়নি।

সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয় পাটির্র (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূর আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য মমতাজ বেগম, ন্যাপ নেতা শফিক আহম্মেদ, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান বাবু, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা তোবারক হোসেন লুডু, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ।

পরে সমাবেশ শেষে মতিয়া চৌধুরীর নেতৃত্বে হরতাল-অবরোধ বিরোধী একটি পদযাত্রা বের হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘আন্তর্জাতিক সমর্থন শেখ হাসিনার সরকারের পক্ষে আছে’

আপডেট টাইম : ০৩:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০১৫