পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি এপ্রিলে

ঢাকা: জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে স্থানান্তরের নির্দেশনা চেয়ে হাই কোর্টে করা খালেদা জিয়ার আবেদনের শুনানি ফের পিছিয়েছে।

হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের একজন বিচারক না থাকায় শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।

এ বেঞ্চে তার সঙ্গে সদস্য হিসেবে বিচারপতি মো. খসরুজ্জামান থাকলেও বৃহস্পতিবার তিনি অন্য বেঞ্চে ছিলেন।

বসন্তকালীন অবকাশের পর আগামী ১ এপ্রিল হাই কোর্টের নিয়মিত বেঞ্চ বসবে।

গত বৃহস্পতিবার এ মামলা হাই কোর্টে শুনানির জন্য আসে। তবে এ আদালতে শুনানি চলতে পারে কি-না, সেই প্রশ্নে তা পিছিয়ে যায়।

এর আগে গত ২৮ জানুয়ারি বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করেছিলেন খালেদার আইনজীবীরা। পরে ওই বেঞ্চের এখতিয়ার পরিবর্তন হয়ে যায়।

জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা দুই মামলার বিচার চলছে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী এজলাসে।

ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হিসাবে আবু আহমেদ জমাদার এই মামলার বিচার কাজ করছেন।

টানা কয়েকটি ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্র“য়ারি এই আদালত খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আদালত পরিবর্তন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি এপ্রিলে

আপডেট টাইম : ১১:৩৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫