পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পদ্মা নদী থেকে চীনা কর্মকর্তার লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত লুকান (৩৫) নামে এক চীনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিখোঁজের ১৮ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, চীনা কর্মকর্তা লুকান পদ্মার ব্রিজ নির্মাণে নদী শাসনের কাজে নিয়োজিত ছিল। তার লাশটি উদ্ধারের পর মাওয়া পদ্মা সেতু প্রকল্প এলাকায় নিয়ে রাখা হয়। প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম সম্পন্ন হওয়ার পর লাশ চীনে পাঠানো হবে বলে জানা গেছে।

মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ জানান, বুধবার রাত ১০টার দিকে বড় ভাসমান ক্রেন থেকে পাশের অপর একটি বার্জে যাওয়ার সময় মাঝখানের সিঁড়ি থেকে চীনা কর্মকর্তা লুকান পদ্মার পানিতে পড়ে নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ প্রশাসনকে বৃহস্পতিবার সকালে জানানো হয়। এরপরই ওই চীনা কর্মকর্তার লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিদের তলব করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তার লাশটি উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পদ্মা নদী থেকে চীনা কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫