পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সালাহ উদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনও আছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে রয়েছেন। তাকে আগেও পুলিশ খুঁজছিল, এখনও খুঁজছে।’

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘উনি (সালাহ উদ্দিন আহমেদ) এর আগেও আত্মগোপনে থেকে বিভিন্ন সময় তালেবানি পদ্ধতিতে সংবাদ মাধ্যমে বার্তা পাঠাতেন। আমরা আগেও তাকে খুঁজছিলাম, এখন গোয়েন্দা পুলিশ তাকে খুঁজছে।‘

ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের ফিরিয়ে আনার বিষয় তিনি বলেন, ‘নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসীরা ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।’

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু খুনি মুসলেহ উদ্দিনসহ পলাতক কয়েকজনের অবস্থান সনাক্ত করা হয়েছে। তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সালাহ উদ্দিন আত্মগোপনে ছিলেন, এখনও আছেন : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫