পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক বন্ধ করার আহবান ২০ দলের

ঢাকা : সরকারকে অস্ত্র ও বোমা উদ্ধারের নামে নাটক বন্ধ করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। এ সময় তিনি বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া ও গ্রেফতার বন্ধ করারও আহবান জানান।

বৃহস্পতিবার ২০ দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

বিবৃতিতে তিনি বলেন, “লাখো শহীদের রক্তে স্বাধীন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গণতন্ত্র প্রিয় জনগণের কাঁধের উপর সিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা অনির্বাচিত ও অবৈধ সরকার তার স্বৈরশাসন টিকিয়ে রাখতে ক্রমাগত অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকা- ও অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক সাজিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতের ব্যক্তিদের পাশাপাশি নিরিহ নিরপরাধ মানুষদের গ্রেফতার চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশ-বিদেশের মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘসহ মুক্ত বিশ্বের ক্রমাগত আহ্বান অগ্রাহ্য করে ক্ষমতালোভী সরকার আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা না করে একদিকে গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম বলে জেল, জুলুম, হত্যা, নির্যাতন দিয়ে স্তব্ধ করার বৃথা চেষ্টা করছে অন্যদিকে আমাদের দেশটাকে সন্ত্রাসী ও জঙ্গী দেশ হিসাবে চিহ্নিত করার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিনষ্ট করার আত্মবিনাশী চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা সরকারের দেশ বিরোধী, গণবিরোধী এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

অস্ত্র ও বোমা উদ্ধারের নাটক বন্ধ করার আহবান ২০ দলের

আপডেট টাইম : ০৭:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫