অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ-শ্রমিকলীগের হামলা, আহত ৪

ভোলা(চরফ্যাশন): ভোলার চরফ্যাশনে নবম শ্রেণি পড়–য়া বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ভাই ও পিতা-মাতা সহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ-শ্রমিকলীগ ক্যাডাররা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রাত ১০টায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় শুক্রবার সকালে মামলা দায়ের করা হবে বলে আহতদের সূত্রে জানা গেছে।

এলাকা সূত্র জানায়, আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জিয়াউল হক হুমায়ুন মিয়ার নবম শ্রেণি পড়–য়া মেয়েকে বিদ্যালয়ে যাতায়াতের সময় পার্শ্ববর্তী ফরাজী বাড়ির কয়েক বখাটে কয়েকদিন ধরে ইভটিজিং করে আসছে। বিদ্যালয় পড়–য়া ওই মেয়ে এ ঘটনা তার পরিবারকে জানালে ভাই এসএসসি পরীক্ষার্থী মো: হাসিব ইভটিজিং এর সাথে জড়িতদের জিজ্ঞেস করতে ফরাজী বাড়িতে গেলে তারা হামলা চালায়।

এসময় হাসিবের ডাকচিৎকারে তার মা তাছলিমা বেগম(৪০), চাচী ফরিদা বেগম(৪৫) ও জুলিয়া বেগম ঝুমুর(৩০) হাসিবকে উদ্ধারে এগিয়ে আসলে স্থানীয় মো: হাসান, জাহিদ, আল-আমিন ও মীর রিপনের নেতৃত্বে ছাত্রলীগ ও শ্রমিকলীগের ২০/২৫ জন ক্যাডার তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাছলিমা বেগম, ফরিদা বেগম, জুলিয়া বেগম ঝুমুর ও হাসিবকে(১৪) উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাছলিমা বেগম, ফরিদা বেগম ও জুলিয়া বেগম ঝুমুরকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেছে।

জিয়াউল হক হুমায়ুন মিয়া জানান, আজ শুক্রবার তাদেরকে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ-শ্রমিকলীগের হামলা, আহত ৪

আপডেট টাইম : ০৪:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫