পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দেশে ফিরেই ভালবাসায় সিক্ত টাইগাররা

ঢাকা : স্মরণীয় এক বিশ্বকাপ খেলে অবশেষে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরেই ভক্তদের ভালবাসায় সিক্ত হলেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার সাথে সাথেই ফুলেল সংবর্ধনা দিয়ে টাইগারদের বরণ করে নিয়েছেন বাংলার টাইগার ভক্তরা।

রোববার রাত পৌনে ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন টাইগাররা। বিমান বন্দরে এসময় টাইগার ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। স্লোগানে স্লোগানে তারা টাইগারদের অভিনন্দন জানায়। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল তাদের হাতে হাতে।

তবে আজ দলের সবাই ঢাকায় আসেননি। শনিবার বিকেলেই দেশে এসেছেন এনামুল হক। সাকিব আল-হাসান সস্ত্রীক ফিরেছেন রাতে। এছাড়া কোচিং স্টাফদের প্রায় সবাই অস্ট্রেলিয়া থেকেই গেছেন ছুটিতে।

বিশ্বকাপে যাওয়ার আগে ঢাকায় বসে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সেই কথাই রেখেছেন তিনি।

উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে টাইগার দল। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেও ঘাম ঝড়িয়ে ছেড়েছে বাংলাদেশ। আর কোয়ার্টার

ফাইনালে ভারতের বিপক্ষে বিতর্কিত পরাজয়ের মাধ্যমে মিশন হয়েছে টাইগারদের। তবে সব মিলিয়ে অনেক ভালো পারফর্ম করেছে বাংলাদেশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশে ফিরেই ভালবাসায় সিক্ত টাইগাররা

আপডেট টাইম : ০৭:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫