পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘খালেদা জিয়ার সব উপদেষ্টার চাইতেও শেখ হাসিনা চালাক’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব উপদেষ্টার চাইতেও আপনি বেশি চালাক। তাই খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতে আপনার চিন্তিত হওয়ার কারণ নেই।’

তিনি বলেন, তাছাড়া আপনার পাশে তো চানক্যের দেশ ভারত আছে, প্রয়োজনে তাদেরও পরামর্শ নিতে পারবেন। তবু আলোচনায় বসে আমাদের রেহাই দেন।

সোমবার বিকেলে নিজের অবস্থান কর্মসূচির ৫৫ তম দিনে তার সাথে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, “গণতন্ত্রের মা-খালা-ফুপুরা গত ২৫ বছরে কোন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না দিয়ে ছাত্র রাজনীতি টেন্ডারবাজ, চাঁদাবাজদের হাতে তুলে দিয়ে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার পথকে রুদ্ধ করেছে। সেজন্যেই আগে নেতার ইচ্ছায় গুরা চলতে বাধ্য হতো আর এখন গুণ্ডাদের ইশারায় নেতারা চলে।”

উল্লেখ, দেশের বর্তমান সংকট উত্তরণে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে ফুটপাথে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার সঙ্গে অবস্থান কর্মসূচিতে আরো আছেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, আইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হাসান রানা, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপসহ শতাধিক নেতাকর্মী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘খালেদা জিয়ার সব উপদেষ্টার চাইতেও শেখ হাসিনা চালাক’

আপডেট টাইম : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫