পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির জয়ে কোনো সন্দেহ নেই : খোকা

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির জয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে বিএনপি জিতবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সোমবার এক সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন। তিনি জানান, আসন্ন মেয়র নির্বাচনে তিনি অংশ নিতে আগ্রহী নন। তবে দল চাইলে নির্বাচন করবেন।
খোকা বলেন, আমি তো এই ঢাকা সিটি করপোরেশনের চারশ বছরের ইতিহাসে লংগেস্ট সার্ভিং মেয়র। আমার চেয়ে বেশি লাগাতার কেউ দায়িত্ব পালন করে নাই। এবং আমাকে ক্ষমতায় থাকা অবস্থায় যখন নির্বাচন ডিউ হয়ে গেল, তার পরে এই সরকার ক্ষমতায় এসে অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন করল। আমি ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলাম। এখন এই বিভক্ত সিটি করপোরেশনের নির্বাচনে যাওয়াটা আমি ব্যক্তিগতভাবে সমীচীন মনে করি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি শারীরিকভাবে যেহেতু এখানে চিকিৎসাধীন আছি, আমার হেলথ কন্ডিশনটাও এ রকম নাই যে আমি এখন নির্বাচনে যাব। আর বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপি একেকটা করপোরেশনের যেকোনো জায়গায় ১০ জন যোগ্য প্রার্থী দিতে পারে। সুতরাং আমাকেই থাকতে হবে, এর কোনো মানে আমি দেখি না। সবকিছু বিবেচনায় আমার নির্বাচন করার কোনো কারণও নাই, সুযোগও নাই, প্রয়োজনও নাই।’
বিএনপির ভাইস প্রেসিডেন্ট খোকা বলেন, বর্তমান সরকার চলমান আন্দোলনে ভীত হয়ে এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার লক্ষ্যেই সিটি করপোরেশনের নির্বাচনের আয়োজন করেছে।
চলতি সরকারের অধীনে গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন উল্লেখ করে খোকা বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে বিএনপি জিতবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই।’
দলের পক্ষ থেকে তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন কি না-এমন প্রশ্নের জবাবে খোকা বলেন, তাঁর আপত্তির কথা দলের নেতাদের তিনি বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এরপরও যদি তাঁকে নির্বাচনে অংশ নিতে বলা হয়, দলের বৃহত্তর স্বার্থে তিনি সে সিদ্ধান্ত মেনে নেবেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির জয়ে কোনো সন্দেহ নেই : খোকা

আপডেট টাইম : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫