পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিএনপির আন্দোলন সমর্থন করেন না বি. চৌধুরী!

ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলন যৌক্তিক মনে করলেও আন্দোলনের ধরন সমর্থন করেন না সাবেক সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, ‘‌‌৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে সেটা যৌক্তিক, তবে আন্দোলনের ধরনটাকে কোনোভাবেই সমর্থন করি না।’মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মহান স্বাধীনতা দিবস-২০১৫ উপলক্ষে ‘স্বাধীন সাংবাদিকতা, বিপন্ন মানবতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন।
এসময় বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সরকার গণতন্ত্র হত্যার অপরাধে অপরাধী। সুতরাং এর বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা রয়েছে। তা না হলে সরকারকে নামানো যাবে না। কিন্তু সে আন্দোলন হতে হবে মানুষের জন্য। মানুষের জন্য নির্যাতনমূলক হলে হবে না।’
প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পৃথিবীতে যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় দুই উপায়ে। হয় আলোচনা নয় যুদ্ধ। আপনি আলোচনা করতে চান না। তাহলে কি যুদ্ধ চান?’
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকাতায় গুম-খুন হচ্ছে এমন অভিযোগ করে বিকল্প ধারার চেয়ারম্যান বলেন, ‘একটি রাষ্ট্রের মানুষ দিনের পর দিন গুম হয়ে যাবে অথচ রাষ্ট্র নির্বিকার। রাষ্ট্রের কর্তাব্যক্তিদের এটা বোঝা উচিৎ যিনি গুম হয়েছেন তিনি তার ভাই অথবা সন্তান হতে পারতেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্তা ব্যক্তি। তার দায়িত্ব সকলের নিরাপত্তা নিশ্চিত করা। জনগণকে রক্ষা করা। অথচ তিনি ক্ষমতায় থাকার জন্য সে দায়িত্বের কথা ভুলে গেছেন।’
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ডিইউজের একাংশের সভাপতি কবি আব্দুল হাই সিকদার, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিএনপির আন্দোলন সমর্থন করেন না বি. চৌধুরী!

আপডেট টাইম : ০৮:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫