পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অবশেষে আইএসের হাত থেকে মুক্তি পেল অপহৃত দুই বাংলাদেশি

ঢাকা : অবশেষে জঙ্গি সংগঠন আইএসের হাতে ১৯ দিন জিম্মি থাকার পর মুক্তি পেয়েছেন দুই বাংলাদেশি। মুক্তি পাওয়া দুই বাংলাদেশি হলেন, জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন।

মঙ্গলবার লিবিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি পায় এই দুই জন। মঙ্গলবার রাত ১১ টার দিকে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এ খবর নিশ্চিত করা হয়।

গত ৬ মার্চ আইএস জঙ্গির হাতে অপহৃত হন ঐ দুই বাংলাদেশি। এ ঘটনার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস দুই বাংলাদেশিকে উদ্ধারের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালায়। মঙ্গলবার ত্রিপালিতে স্থানীয় সময় সন্ধ্যায় ঐ দুই বাংলাদেশি সুস্থ অবস্থায় ফিরে আসেন। ফিরে আসার পর দেশে তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ লিবিয়ার দক্ষিণাঞ্চলের সির্তে শহরের আল ঘানি তেলখনিতে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালায়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার আগেই জঙ্গিরা ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে। পরে সেখান থেকে দুই বাংলাদেশিসহ নয়জন বিদেশিকে জিম্মি করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অবশেষে আইএসের হাত থেকে মুক্তি পেল অপহৃত দুই বাংলাদেশি

আপডেট টাইম : ০৪:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০১৫