পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সময় বাড়ানোর কোন সুযোগ নেই : সিইসি

ঢাকা : বিএনপিপন্থী ‘শত নাগরিক কমিটি’র ডিসিসি নির্বাচনে মনোনয়পত্র দাখিলের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সময় বাড়ানোর কোন সুযোগ নেই।

তিনি বলেন, যেহেতু শুক্র-শনি ইসি খোলা থাকবে এবং ব্যাংক খোলা থাকবে সেহেতু সময় বাড়ানোর কোন প্রয়োজন আসে না।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সিইসি।

এর আগে বিকেলে ডিসিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে বিএনপিপন্থী ‘শত নাগরিক কমিটি’।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে ডিসিসি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান।

ছয় সদস্যদের প্রতিনিধি দলের অপর পাঁচ জন ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শত নাগরিক কমিটির সদস্য সচিব ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, ঢাবি শিক্ষক মাহবুব উল্লাহ,ডা. জাফরউল্লাহ চৌধুরী ও আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সময় বাড়ানোর কোন সুযোগ নেই : সিইসি

আপডেট টাইম : ০৩:০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০১৫