পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা : তারেক

ঢাকা: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার লন্ডনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এ ঘোষণা দেন।

স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৪তম বার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তারেক এ ঘোষণা দেন। লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।

তারেক রহমান বলেন, ‘চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ ও কৌশল হিসেবেই আসন্ন সিটি নির্বাচনে লড়াইয়ে থাকবে বিএনপি। সারাদেশে বিএনপির কোটি কোটি নেতাকর্মী রয়েছে। গত কয়েক মাসে তৃণমূলের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তাদের মতামত নিয়েছি। তারা বলেছেন- শত জুলুম-নির্যাতন-কষ্ট সহ্য করে হলেও গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর। তাদের মতামত, আন্দোলনের অংশ হিসেবেই এই ভোট ডাকাত সরকার এবং দলীয় নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন করতেই নির্বাচনে যাওয়া প্রয়োজন।’

তারেক বলেন, ‘তৃণমূলকর্মীদের সঙ্গে কথা বলার সময় অনেক কর্মী বলেছেন- আওয়ামী লীগ ছলে-বলে-কৌশলে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চায়। তাদের সেই অপকৌশল সফল হতে দেয়া যাবে না। কৌশলী হয়েই আমাদেরকে এগুতে হবে। আন্দোলনকে পৌঁছাতে হবে নির্দিষ্ট গন্তব্যে।’

তিনি বলেন, ‘দূরে থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও অসংখ্য নেতাকর্মীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কথা দিচ্ছি, শিগগিরই নেতাকর্মীদের সামনে হাজির হবো। তখন দেশের জনগণের সঙ্গে, দলের সকল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে দেখা হবে, মুখোমুখি কথা হবে ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘তফসিল ঘোষিত এলাকায় আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনী কাজ চলবে, সেই সাথে সারা বাংলাদেশে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।’ একইসঙ্গে নির্বাচনে আওয়ামী লীগের সকল অপকৌশল প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমাদের দলের তৃনমূলের নেতাকর্মীরা মনে করেন- আন্দোলনের গতি ভিন্নখাতে প্রবাহিত করতেই সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন দিয়ে তারা অপকৌশলের আশ্রয় নিয়েছে। অংশগ্রহণ করে আমরা প্রমাণ করতে চাই, তাদের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সাবেক আহ্বায়ক এম এ মালিক, ব্যারিস্টার এম এ সালাম, উপদেষ্টা মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মঞ্জুরুস সামাদ মামুন, আকতার হোসেন, প্রথম যুগ্ম-সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক হেলাল নাসিমুজ্জামান, ফেরদৌস আলম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিটি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা : তারেক

আপডেট টাইম : ০৫:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫