পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যাদের মনুষ্যত্ব আছে তারা বিএনপি-জামায়াত ত্যাগ করবে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ আছে তারা বিএনপি-জামায়াত ত্যাগ করবে। তারা বিএনপি-জামায়াতকে সমর্থন করতে পারেন না।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আমি দেখেছি হানাদাররা কীভাবে মানুষ মেরেছে। ঠিক এখন সে কায়দায় বিএনপি-জামায়াত মানুষ হত্যা করছে। যারা জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে তাদের কেউ সমর্থন করতে পারে না।
আমাদের দেশের জ্ঞানী-গুণীরা কীভাবে বিএনপি-জামায়াতকে ভোট দেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমাদের দেশে এখনও কিছু মানুষ আছেন যারা নিজেদের সমাজের জ্ঞানী-গুণী মনে করেন। তারা কীভাবে এই গণহত্যা সমর্থন করেন। তারা কীভাবে বিএনপি-জামায়াতকে ভোট দেন। কীভাবে তাদেরকে সমর্থন করেন।
বিএনপির আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সরকার পতনের ডাক দিয়ে তারা (বিএনপি) যে আন্দোলন শুরু করেছে তা সম্পূর্ণ ব্যর্থ। ৮১ দিনের টানা অবরোধেও তারা সরকারের কিছু করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।
তিনি বলেন, বিএনপি নেত্রী থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে না যাওয়ায় তারও সমালোচনা করেন শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যাদের মনুষ্যত্ব আছে তারা বিএনপি-জামায়াত ত্যাগ করবে : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৭:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০১৫