অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

৭ এপ্রিলের আগে প্রচারণা চালালে ব্যবস্থা নেবে ইসি

ঢাকা : ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্ভাব্য প্রার্থীরা ৭ এপ্রিলের আগে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, কোন প্রর্থী ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী ২১ দিনের আগে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না। তবে প্রার্থীরা ৮ তারিখ থেকে সীমিত আকারে প্রচারণা চালাতে পারবেন। ১০ তারিখ প্রতীক বরাদ্দ হলে চূড়ান্তভাবে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। তবে ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হবে।

তিনি আরো জানান, কেউ নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ না করে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য- সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১০ এর অনুচ্ছেদ ৪ -এ নির্বাচনী প্রচারণা সময় প্রসঙ্গে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

৭ এপ্রিলের আগে প্রচারণা চালালে ব্যবস্থা নেবে ইসি

আপডেট টাইম : ০২:৩২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০১৫