পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘ভয় দেখিয়ে মন জয় করা যাবে না’

গাইবান্ধা : বিএনপি-জামায়াতে প্রতি উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট অযথা হরতাল-অবরোধ আহ্বান করছে। সহিংস কর্মসূচির মধ্য দিয়ে জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতি সৃষ্টি করছে তারা। কিন্তু ভয় দেখিয়ে মানুষের মন জয় করা যাবে না। এ সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত এখন পর্যন্ত শিশুসহ দুই শতাধিক মানুষকে অগ্নিদগ্ধ করেছে।

বুধবার বিকেলে জেলার শিবগঞ্জে আমতলী মডেল স্কুলের যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের জন্য রাজনীতি করতে হলে কল্যাণমূলক রাজনীতি করতে হবে। বিএনপি-জামায়াতকে ধ্বংসাত্মক পথ পরিহার করে শান্তির পথে আসতে হবে। দেশে সময় মতো নির্বাচন হবে। তবে ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না।

নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের অযৌক্তিক কর্মসূচিতে জনসমর্থন নেই। বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে দাবি করা হলেও বগুড়াতেই কোনো হরতাল-অবরোধ নেই।

সিটি নির্বাচন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপি অযথা বক্তব্য-বিবৃতি প্রদান করছে। সন্ত্রাসীদের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। জনগণের জন্য যারা নির্বাচন করবে তাদের জন্য সিটি নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড হবে।’

আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘ভয় দেখিয়ে মন জয় করা যাবে না’

আপডেট টাইম : ০২:২৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫