অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

ইয়েমেনে পাক-ভারত দূতাবাসের সহায়তা পাচ্ছেন না বাংলাদেশি প্রকৌশলীরা

রাজশাহী : গৃহযুদ্ধপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় আটকা পড়েছেন রাজশাহীর বাঘার প্রকৌশলী গোলাম মোস্তফা। স্বজনদের তিনি জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। প্রায় প্রতিদিনই হচ্ছে বিমান থেকে বোমাহামলা। এতে বন্ধ রয়েছে দেশটিতে বিমান চলাচল। ফলে দেশে ফেরার কোনো উপায় দেখছেননা তিনি।

সেখানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় তিনি পাকিস্তান ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা জানিয়েছে, এ মুহূর্তে কোনো বিদেশিকে তাদের সেবা দেয়ার সুযোগ নেই।

আর এ সংবাদেই শয্যাশয়ী তার বৃদ্ধা মা নূরুন্নার বেওয়া (৮০)। পরিবারের সদস্যরা প্রহর গুনছেন তার ফেরার। কাটছে অপেক্ষা আর দুঃচিন্তার দীর্ঘ রাত।

প্রকৌশলী গোলাম মোস্তফা বাঘার আড়ানী পৌর এলাকার ভারতিপাড়া গ্রামের আবদুল জব্বারের বড় ছেলে। মাস খানেক আগে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পে রোড রক্ষণাবেক্ষণ কাজের টিম লিডার হিসেবে ইয়েমেনে যান প্রকৌশলী গোলাম মোস্তফা। দেশটির রাজধানী সানার নিকবর্তী ঈদ শহরে দায়িত্বপালন করছিলেন তিনি।

তার স্ত্রী স্বপ্না খাতুন, দুই ছেলে সুমিত ও সজিবকে নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বসবাস করেন। গত সপ্তাহে দেশে ফেরা কথা ছিলো তার।

মুঠোফোনে যোগাযোগ প্রকৌশলী গোলাম মোস্তফার স্ত্রী স্বপ্না খাতুন বলেন, টেলিফোনে তাদের সঙ্গে তার স্বামীর যোগাযোগ হচ্ছে।

তিনি জানিয়েছেন, প্রায় প্রতিদিনই দেশটিতে বিমান থেকে বোমাহামলা হচ্ছে। এতে দেশটির রাজধানী সানাসহ গুরুত্বপূর্ণ এলাকার পরিস্থিতি উদ্বেগজনক।

তিনি ছাড়াও সেখানকার প্রবাসী আরো অনেক বাংলাদেশি উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

এদিকে, বুধবার ভারতিপাড়ায় গিয়ে কথা হয় প্রকৌশলী গোলাম মোস্তফার মা নুরনাহার বেওয়ার সঙ্গে। গণমাধ্যমকর্মী পরিচয় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। কান্না জড়িত কণ্ঠে জানান, তার পাঁচ ছেলে ও এক মেয়ে। এদের মধ্যে সবার বড় গোলাম মোস্তফা। বড় আদুরে সন্তান তিনি। গৃহযুদ্ধপীড়িত ইয়েমেন থেকে নিরাপদে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ইয়েমেনে পাক-ভারত দূতাবাসের সহায়তা পাচ্ছেন না বাংলাদেশি প্রকৌশলীরা

আপডেট টাইম : ০২:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫