অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিটি নির্বাচনে প্রহসন হলে কঠোরভাবে মোকাবেলা: মাহবুবের হুঁশিয়ারি

ঢাকা : ৫ জানুয়ারির নির্বাচনের মতো সিটি নির্বাচনে যদি প্রহসন হয় তাহলে কঠোরভাবে মোকাবেলা করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মেডিকেল টেকনোলোজিষ্ট এসোসিয়েশনস(এম-ট্যাব) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘গণতন্ত্র-ভোটাধিকার আইনের শাসন মানবাধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খন্দকার মাহবুব বলেন, ‘জানুয়ারির মত প্রহসনের খেলা যদি আবার আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে খেলতে চান, তবে ঢাকাবাসী ও পেশাজীবী পরিষদকে সঙ্গে নিয়ে আপনাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে।’

তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশনের নির্বাচন যদি ৫ জানুয়ারির মত ভোটার বিহীন প্রহসনের হয় তবে তার পরিণাম ভয়াবহ হবে।

তিনি বলেন, যখন বিএনপির নেতৃত্বাধীণ ২০ দলীয় জোটের আন্দোলন তুঙ্গে, তখন এ সরকার জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিতে সিটি করপোরেশন নির্বাচন দিয়ে শেষ খেলাটি খেলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে এ আইনজীবী নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব ছেড়ে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব রকম প্রচেষ্টা করছে।

আজ দেশের গণমাধ্যামগুলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত মন্তব্য করে তিনি বলেন, অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের লেবাস পড়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তা যদি গণমাধ্যমগুলো সঠিকভাবে তুলে ধরতে পারতো, তাহলে এ সরকারের নির্যাতন সম্পর্কে বিশ্ববাসী জানতো।

এ সময় সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘ দিন আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না, তারা সাধারণ মানুষকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে আপনাকে সাময়িক তৃপ্তি দিচ্ছে কিন্তু স্থায়ী সমাধান দিবে না।

আয়োজক সংগঠনের মহাসচিব বিপ্লব উজ্জামান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিটি নির্বাচনে প্রহসন হলে কঠোরভাবে মোকাবেলা: মাহবুবের হুঁশিয়ারি

আপডেট টাইম : ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫