পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

সালাউদ্দিনকে উদ্ধারে কাজ করছে পুলিশ : আইজিপি

সিলেট : নিখোজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

শুক্রবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পুলিশের রিজার্ভ রেঞ্জের (আরআরএফ) ব্যারাক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতা সালাউদ্দিনকে উদ্ধারের জন্য পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৫ বছর ও চলমান এক বছর তিন মাস দেশ সবক্ষেত্রে এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সমস্যার সমাধানে আন্তরিক। আমরা চাওয়ার আগেই তিনি সব সমস্যার সমাধানে কাজ করে থাকেন। দেশের মাথা পিছু আয় ১২শ’ ডলার ও প্রবৃদ্ধি তিন গুণ বেড়েছে উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমান সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশকে আধুনিকায়নের পাশাপাশি পর্যটন ও নৌ পুলিশসহ বিভিন্ন ধরণের ইউনিট গঠন করে জনগণের সেবা বাড়াচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন উল্লেখ করে শহিদুল হক বলেন, তাঁর কর্মে তিনি এখন বিশ্ব নেতা। জনগনের সহযোগীতায় দেশ থেকে জঙ্গিবাদ, গুম, খুন, সন্ত্রাসী কর্মকান্ড নির্মূল সম্ভব হয়েছে।

এরআগে দেশব্যাপী জঙ্গি তৎপরতা করা হয়েছিল। ওই জঙ্গি তৎপরকায় ১৮জন পুলিশকে মারা হয়েছিলো। ৩শ’জন পুলিশকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিল। আর ৩হাজার পুলিশকে আহত করেছিল। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ জানুয়ারী থেকে আড়াই মাস ব্যাপী পেট্টোল বোমা, ককটেল, গাড়ি ও ট্রেন পুড়িয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। তারা পুলিশকে নিস্ক্রিয় করতে আতঙ্গ ছড়িয়ে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু বার বারই এদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি। তারা বিগত আড়াই মাসে ৬শ’ জনকে হাতেনাতে পেট্টোল বোমাসহ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। জনগণ পুলিশকে সহযোগীতা করায় জঙ্গিবাদের দোষররা আজ নিস্ক্রিয় হয়ে গেছে। নতুবা পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন সম্ভব ছিল না। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবতে তিনি বলেন, আইন আপন গতিতে চলবে।

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য আমাদের যে সহযোগিতা লাগে, নির্বাচন কমিশনকে সে সহযোগিতা আমরা করব। দেশে গুম, খুন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকান্ড নির্মুল হয়েছে বলে দাবি করে সাংবাদিকেদর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিখোঁজ’ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খোঁজে বের করতে পুলিশ কাজ করছে। কেউ নিখোজ’ হলে তাকে খোঁজে বের করার দায়িত্ব পুলিশের। তাই সালহ উদ্দিন আহমেদকে খোজের বের করার জন্য পুলিশ সর্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেটের আর আর এফ কমান্ডার আনছার উদ্দিন খান পাঠানের সভাপতিত্বে ও সহকারি পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

সালাউদ্দিনকে উদ্ধারে কাজ করছে পুলিশ : আইজিপি

আপডেট টাইম : ১০:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫