পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিএনপির কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার দুপুর থেকে কার্যালয়ের আশপাশে কোনো পুলিশ সদস্যকে বা কোনো পুলিশ ভ্যানও দেখা যায়নি। তবে কার্যালয়ের মূলফটক ছিল অন্যান্য দিনের মতো তালাবদ্ধ।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়া পুলিশ পাহারা সরিয়ে নেওয়া হলেও কার্যালয়ের কোনো কর্মকর্তা কিংবা দলীয় নেতাকে সেখানে যেতে দেখা যায়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, এখানে পুলিশি টহল কেন রাখা হয়নি, তা বলার এখতিয়ার আমার নেই। ডিএমপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্তরাই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েনও করা হয়নি, প্রত্যাহারের বিষয়ও নেই। যে কোনো জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়, আর কোনো প্রয়োজনীয়তা না থাকলে পুলিশ থাকে না।

এদিকে সরেজমিনে বিএনপির নয়াপল্টনে কার্যালয়ে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ বিএনপি কার্যালয়ের ভেতরে পুরনো পত্রিকাসহ আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টানা তিনমাস সেখানে কোনো মানুষ না যাওয়ায় অপরিছন্ন অবস্থায় রয়েছে কার্যালয়ের মূল ফটক।

বিএনপিরসহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের সঙ্গে রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এখনো কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারিনি। দলের নীতি নির্ধারকদের জানানো হয়েছে।

তিনি বলেন, পোশাকধারী পুলিশ সদস্যদের দেখা না গেলেও এখনো কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

কার্যালয়ে প্রবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অফিসে ঢুকবো কীভাবে ওই দিন রাতে পুলিশ অফিসে তালা দিয়ে চাবি নিয়ে গেছে।

উল্লেখ, গত ৩ জানুয়ারি রাতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দলটির কার্যালয় থেকে আটক করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে গোয়েন্দা পুলিশ। ওই সময়ই মূল ফটকে তালা দিয়ে বিএনপি কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। সার্বক্ষণিক পুলিশি টহল জোরদারের পাশাপাশি বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিএনপির কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার

আপডেট টাইম : ০২:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫