অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিটির পরই অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবি ২০ দলের

ঢাকা : সিটি করপোরেশন নির্বাচনের পর অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ২০ দলীয় জোট।

২০ দলের পক্ষে শুক্রবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের অনুষ্ঠিত হলেই জাতি ভয়াবহ অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, জনগণের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি নিয়ে সরকার যেভাবে গোঁয়ার্তুমি করছে সেটা কোনক্রমেই ক্ষমতাসীন মহল কিংবা দেশ ও জাতির জন্য শুভলক্ষণ নয়। সরকার এবং নির্বাচন কমিশনের উচিৎ আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সকল প্রার্থীর সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। আর তাতে নেতিবাচক পন্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে উদ্ভূত যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন ও সরকার তার দায় থেকে অব্যাহতি পাবে না।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত সকল নেতা-কর্মীর মুক্তির জন্য দেশবাসী প্রহর গুণছে। ২০ দলীয় জোট এবং দেশবাসী আশা করে-আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুমকৃত নেতা-কর্মীদের জনসমক্ষে হাজির, বিএনপিসহ ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি ও গণগ্রেফতার বন্ধ করবে। পাশাপাশি সরকার গণদাবি (অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন) মেনে নিয়ে দেশকে অচলাবস্থার হাত থেকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিটির পরই অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবি ২০ দলের

আপডেট টাইম : ০২:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০১৫