অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজনৈতিক সংকটে ১১ খাতে ৪৯০০ কোটি টাকার উৎপাদন ক্ষতি: সিপিডি

ঢাকা: চলমান রাজনৈতিক সংকটে দেশের ১১টি খাতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪ হাজার ৯০০ কোটি টাকা। যা জিডিপি হিসেবে এ ক্ষতির পরিমাণ শুন্য দশমিক ৫৫ শতাংশ বলে উল্লেখ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ(সিপিডি)।

রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে ২০১৫-১৬ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সিপিডির প্রস্তাবনা জানাতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

‘বাজেট প্রস্তাবনা ২০১৫-২০১৬’ শীর্ষক ব্রিফিংয়ে জানানো হয়, অবরোধের ৮১ দিন এবং হরতালের ৬৭ দিনে মোট ১১টি খাত এই ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এটা সর্বনিম্ন। সব খাতকে অন্তর্ভুক্ত করে হিসেবে করলে পরিমাণ আরো বাড়বে।

খাতগুলো হল কৃষি, পোল্ট্রি, চিংড়ি, গার্মেন্টস, প্লাস্টিক, পরিবহন, ট্যুরিজম, ব্যাংকিং ও ইন্সুরেন্স, পাইকারী ও খুচরা ব্যবসা খাতের হিসেব করা হয়েছে। তবে আবাসন ও শিক্ষা খাতে ক্ষতির নিরুপণযোগ্য নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিপিডির প্রতিবেদনে সুপারিশ করা হয়, এ অবস্থায় সরকারকে বাজেট প্রণয়নে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নীতি-সংস্কার করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সিপিডির রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তৌফিকুল ইসলাম খান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজনৈতিক সংকটে ১১ খাতে ৪৯০০ কোটি টাকার উৎপাদন ক্ষতি: সিপিডি

আপডেট টাইম : ১২:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫