অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বর্ষবরণ উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ঢাকা : আসন্ন বাংলা নববর্ষ ১৪২২ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বাংলা নববর্ষ ১৪২২ বরণ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় এ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ পহেলা বৈশাখ যাতে দেশের মানুষ আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য বাংলাদেশ পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকলকে সজাগ ও সর্তক থাকতে হবে।

তিনি বলেন, বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর, জেলা ও উপজেলাসহ সারাদেশে আয়োজিত বৈশাখী মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের সকল সিনেমা হল এবং জনসমাগমস্থলে পূর্বের তুলনায় আরও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইজিপি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি।

আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, রাজধানী ঢাকায় নববর্ষের বৃহৎ জনসমাগমস্থলসমূহে এবং মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সকল সংস্থার সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও অন্যান্য ইউনিট যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। জরুরি উদ্ধার অভিযান চালানোর জন্য র‌্যাবের হেলিকপ্টার নিয়োজিত থাকবে। আর দেশের বিভিন্ন শপিং সেন্টার, মার্কেট, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহে নববর্ষের হালখাতা অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরো বলেন, বর্ষবরণের নিরাপত্তামূলক কার্যক্রম সুষ্ঠু ও সার্বিক সমন্বয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স, সকল মেট্রোপলিটন ইউনিট, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর রমনা পার্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব কন্ট্রোল রুম স্থাপন করবে।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এ সভায় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বর্ষবরণ উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপডেট টাইম : ০৬:০১:১১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫