অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পাঠানোর আহ্বান খালেদা জিয়ার

ঢাকা : ঝড়ে ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত অঞ্চলে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রেরণ ও পূণর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ আহবান জানান।

শোকবার্তায় বেগম খালেদা জিয়া বলেন, ‘বগুড়াসহ দেশব্যাপী প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ২৫ জনের অধিক লোকের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত এবং বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতির সংবাদে আমি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

এ ধরনের শোকাবহ ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। বাংলাদেশ ঋতু পরিবর্তনের দেশ। বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ বহু প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এদেশের মানুষ ধৈর্য ও সাহসের সাথে ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাহসী জনগণ আজকের ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতেও সক্ষম হবে। আমি দোয়া করি- ঘূর্ণিঝড়ে যেসব পরিবারের মানুষ প্রাণ হারিয়েছেন মহান রাব্বুল আলামীন যেন সেসব পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

শোকবার্তায় তিনি বগুড়াসহ দেশব্যাপী প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের আঘাতে ২৫ জনের অধিক লোকের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত হওয়া এবং বাড়ি-ঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। পাশাপাশি কাল বৈশাখী ঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পাঠানোর আহ্বান খালেদা জিয়ার

আপডেট টাইম : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০১৫