অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ফের যৌতুকের জন্য ঢাবি ছাত্রীকে নির্যাতন

ঢাকা : টাঙ্গাইলে যৌতুকের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের খবরের রেশ কাটতে না কাটতেই ফের একই দাবি ঢাবির আরেক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এবার কোনো মফস্বল এলাকায় নয় খোদ রাজধানীতে এই অভিযোগ পায়া গেছে। ভুক্তভোগী মাহমুদা আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্রী।

নির্যাতিত ওই ছাত্রী ও তার পরিবারের অভিযোগ করেছে, বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে রাজধানীর জুরাইনে নিজ বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে নির্যাতন করেছেন তার স্বামী।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঘটনার প্রতিবাদে ও নির্যাতনকারী স্বামী মোফাজ্জল হোসেনের বিচারের দাবিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে এ অভিযোগ করেন তার বাবা মো. মাহফুজুর রহমান। মাহমুদার বাবা মাহফুজুর রহমান অভিযোগ করেন, দশম শ্রেণিতে পড়ার সময় তার মেয়েকে জোর করে বিয়ে করেন মোফাজ্জল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী। বিয়ের দুই বছর পর থেকেই স্বামী যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মেয়েকে নির্যাতন করতো। পড়াশোনায় বাধা দিতেন। গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এলে তার স্বামী তাকে জুরাইনের বাসায় নিয়ে যান। মেয়ের চুলের মুঠিতে ধরে প্রচণ্ডভাবে মেঝেতে ও দেয়ালে ফেলে আঘাত করেন। তার হাতের একটি আঙুল কেটে ফেলেন এবং কনুই থেঁতলে দেন। চোখের ওপরে কামড়ে দাঁত বসিয়ে দেওয়া হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। পরে প্রতিবেশীরা তার মেয়েকে উদ্ধার করেন বলে তিনি জানান।

এ ঘটনায় মামলা করা হয়ে কি না জানতে চাইলে জামাতা মোফাজ্জল তাকে জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ মাহফুজুর রহমান।

মানববন্ধনে উপস্থিত হয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘মাহমুদার ওপর নির্মম নির্যাতন মানুষ হিসেবে আমাদের লজ্জিত করে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ছাত্রীর ওপর এমন আচরণে আমরা চুপ করে বসে থাকতে পারি না।’

এ দিকে মোবাইল ফোনে মোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলের কালিহাতিতে ব্যবস্থাপনা বিভাগের এক ছাত্রীর ওপর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর মেজর স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় ছাত্রীর বাবা টাঙ্গাইল আদালতে মামলা করেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ফের যৌতুকের জন্য ঢাবি ছাত্রীকে নির্যাতন

আপডেট টাইম : ০২:০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫