পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইয়েমেনে সরকার সমর্থক-হুতি সংঘর্ষে নিহত ১৪০

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সোমবার সরকার সমর্থক ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। চলমান সংঘর্ষের কারণে সেখানে মানবিক সাহায্য পাঠাতে দেরি হচ্ছে বলে জানিয়েছে রেড ক্রস। এতে করে দেশটিতে মানবিক বিপর্যয় মারাত্মক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ত্রাণকর্মীরা।

আরব উপদ্বীপের দরিদ্র দেশটিতে সৌদি আরবের নেতৃত্বে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী বিরোধী অভিযান চলছে।

স্থানীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে। হুতি বিদ্রোহীরা সোমবার এডেনের একটি বন্দর দখলের চেষ্টা চালালে সেখানে থাকা বর্তমান প্রেসিডেন্ট আবেদরাব্বো আল মানসুর হাদির সমর্থক বাহিনীর সঙ্গে তাদের লড়াই হয়। সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন যার মধ্যে ১৭ জনই বেসামরিক নাগরিক।

অপরদিকে এডেনের উত্তরাঞ্চলীয় দালেহ শহরে উভয় বাহিনীর এক রাতের সংঘর্ষে অন্তত ১৯ হুতি বিদ্রোহী ও ১৫ হাদি সমর্থক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের কাছে লাহজ সামরিক ঘাটিতে সৌদি
নেতৃত্বোধীন কোয়ালিশন বাহিনীর বোমা হামলায় অন্তত ১০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। হাদি সমর্থকরা আবিয়ান শহরটি অবরুদ্ধ করে রেখেছে। শাবওয়া প্রদেশেও কয়েকজন মারা গেছেন বলে জানিয়েছে এএফপি।

জাতিসংঘের দৃষ্টিতে ইয়েমেন সরকারের বৈধ প্রেসিডেন্ট মনসুর হাদি। গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় হুতি বিদ্রোহীরা হাদি সরকারকে উৎখাত করে রাজধানী সানা দখল করে। হুতিরা ইরান সমর্থিত ও সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সমর্থক বলে পরিচিত। হুতিদের কাছে উৎখাত হয়ে ইয়েমেনের বন্দরনগরী এডেনে আশ্রয় নেন প্রেসিডেন্ট মনসুর হাদি।

গত মার্চে তিনি সেখান থেকে সৌদি আরবে চলে যান। এরপর গত ২৬ মার্চ হুতিদের বিরুদ্ধে প্রতিবেশি সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলো দেশটিতে অভিযান চালায়। হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের কঠোর সমালোচনা করছে ইরান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইয়েমেনে সরকার সমর্থক-হুতি সংঘর্ষে নিহত ১৪০

আপডেট টাইম : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫