অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

আদর্শ ঢাকা আন্দোলন’র প্রার্থী আব্বাস ও তাবিথ দক্ষিণে আব্বাস, উত্তরে তাবিথকে বিএনপির সমর্থন

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও উত্তরে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে মনোনয়ন দিয়েছে ‘আদর্শ ঢাকা আন্দোলন’।

বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া সঙ্গে বৈঠকে শেষে পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আদর্শ ঢাকা আন্দোলন’র পক্ষ থেকে ঢাকা দক্ষিণে মির্জা আব্বাস ও উত্তরে তাবিথ আউয়ালকে মনোনীত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমর্থন চাইতে এসেছি। তিনি এ সংগঠন কর্তৃক মনোনীত দুই প্রার্থীকে সমর্থন দিয়েছেন। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সিটি নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রচারণা চালাবেন কিনা সাংবাকিদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি দল সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে থাকবেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার কিছু সময় পরে তারা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যান ‘ আদর্শ ঢাকা আন্দোলন’র প্রতিনিধিরা।

এ প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, বিএফইউজে’র সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, ঢাবির সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ড. মাহবুব উল্লাহ ও ড. মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, ড. সুকোমল বড়ুয়া ও বিএনপি নেত্রী খালেদা ইয়াসমিন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আদর্শ ঢাকা আন্দোলন’র প্রার্থী আব্বাস ও তাবিথ দক্ষিণে আব্বাস, উত্তরে তাবিথকে বিএনপির সমর্থন

আপডেট টাইম : ০২:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫