অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সড়ক দুর্ঘটনায় নিহত ২৫: পটুয়াখালীরই ১১ জন

পটুয়াখালী : ফরিদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের মধ্যে ১১ জনের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় কলাপাড়া উপজেলায় ৮ জন, সদর উপজেলায় ২ জন ও গলাচিপা উপজেলায় একজন মোট ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম জানান, ফরিদপুর সড়ক দুর্ঘটনায় কলাপাড়া উপজেলায় মোট ৮ জন যাত্রী নিহত হওয়ার খবর আমরা নিশ্চিত করেছি।

তারা হলেন- লালুয়া এলাকার হাচনাপাড়া গ্রামের দলিল উদ্দিনের স্ত্রী সূর্য্য বেগম (৭০), বৌদ্বপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার পুত্র হেলাল কবির (২৮), চান্দুপাড়া গ্রামের রিপন, সাজুপাড়া গ্রামের শফিকুল ইসলামের শিশু কন্যা আকলিমা আক্তার (৮)। একই উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের আব্দুস সালামের স্ত্রী আসমা বেগম (২৭), পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের সেলিম সিকদারের পুত্র শাহিন সিকদার (২০), মো. নাসির উদ্দিনের ছেলে মাহামুদুল হাসান মিন্টু, ধানখালী ইউনিয়নের আবু বক্কর।

পটুয়াখালী সদর থানার এসআই সুশেন দাস জানান, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল হক (২০), খলিসাখালী এলাকার হকতুল্লা গ্রামের মৃত মোসলেম ফকিরের পুত্র কবির ফকির ও গলাচিপা উপজেলার নলুয়াবাগি এলাকার আমজাদ সিকদারের পুত্র সোহাগ সিকদার (২৯) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতদের লাশ একে একে তাদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়া হয়েছে।

কলাপাড়া উপজেলার ৮ জনের মধ্যে ৬ ও পটুয়াখালী সদর উপজেলার কবির ফকিরের লাশ ইতিমধ্যে নিজ বাড়িতে পৌঁচ্ছেছে। জেলা প্রশাসনের পক্ষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় সাংসদ মাহাবুবুর রহমান তালুকদার নিহতদের স্বজনদের কাছে ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস।

জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, জেলা প্রশাসনের দেয়া সর্বশেষ খবরে জেলায় ৮ জন নিহত হয়েছে। তবে নিহতদের সংখ্যা বাড়তেও পারে। তাদের প্রত্যেকের পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করবে উপজেলা প্রশাসন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সড়ক দুর্ঘটনায় নিহত ২৫: পটুয়াখালীরই ১১ জন

আপডেট টাইম : ০৩:০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫