অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘খালেদার সমর্থিত প্রার্থীরা পোড়া মানুষের গন্ধ গায়ে মাখছেন’

কুষ্টিয়া : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বেগম খালেদার জিয়ার বাড়ি ফেরা মানে গণতন্ত্রে ফেরা নয় এমন মন্তব্য করে বলেছেন, উনি সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের পথে এখনও আসেননি। মনে রাখতে হবে আগুন সন্ত্রাসী খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচন করছেন সেসব প্রার্থীরা পোড়া মানুষের গন্ধ গায়ে মাখছেন।

শুক্রবার সকাল ৯ টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সকল প্রার্থী সমান সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী আইন অনুযায়ী সকল প্রার্থীর জন্য সমান সুযোগ দিবে। কিন্তু আগুন সন্ত্রাসের দুষ্কর্মের জন্য জড়িত কোন ব্যক্তিকে রেহাই দেয়ার সুযোগ আমাদের নেই।

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে মন্ত্রী বলেন, রায় চূড়ান্ত হয়ে গেছে, আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছে। শেষ একটা বিচারিক ব্যবস্থা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার বিষয়। সেকারণে কামারুজ্জামান সেই সুযোগটা পাচ্ছেন। সর্বশেষ সুযোগটা কার্যকরী হওয়ার পরেই কেবল প্রশাসন আদালতের নির্দেশ কার্যকর করতে পারে। ধীর স্থিরভাবে আদালতের এবং আইনের সব পথ ও সিড়িগুলো অতিক্রম করে প্রশাসন আদালতের সিদ্ধান্ত কার্যক্রম করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘খালেদার সমর্থিত প্রার্থীরা পোড়া মানুষের গন্ধ গায়ে মাখছেন’

আপডেট টাইম : ০৭:০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫