অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

জিয়ার মাজারে স্ত্রীকে নিয়ে কাদের সিদ্দিকী

ঢাকা : স্ত্রী সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।

স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের নিয়ে শুক্রবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে যান কাদের সিদ্দিকী। সেখানে গিয়ে মোনাজাতে অংশ নেন।

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, মাহবুবুর রহমান পারভেজ, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপ, শাহীনুর রহমান আলম, যুবনেতা আতিকুল ইসলাম সাদেক প্রমুখ।

সেখানে কাদের সিদ্দিকী জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কিছু সময় মাজারে কাটিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার জিয়ারত করেন। এর আগে বনানীতে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় নিহত জাতীয় নেতাদের কবরও জিয়ারত করেন কাদের সিদ্দিকী।

জিয়াউর রহমানের মাজার জিয়ারতের আগে ৮ এপ্রিল কাদের সিদ্দিকী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরও জিয়ারত করেন। সেখানে তিনি এক দিন অবস্থান করে ঢাকায় ফিরেই জিয়াউর রহমানের মাজর জিয়ারত করলেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জিয়ার মাজারে স্ত্রীকে নিয়ে কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০৮:৩৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫