পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সরকার কামারুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে : জামায়াত

ঢাকা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে সরকার পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। একই সঙ্গে তিনি কামারুজ্জামানের মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী মুহাম্মাদ কামারুজ্জামানকে সরকার পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহংসার শিকার হয়েছেন। সরকার গত ৫ বছর যাবৎ তাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছেন। তাকে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আহ্বান জানানো সত্ত্বেও সরকার তাকে মুক্তি দিচ্ছেন না।

তিনি বলেন, মুহাম্মাদ কামারুজ্জামানের মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট দোয়া অব্যাহত রাখার জন্য বাংলাদেশের জনগণ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোন বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনসহ দেশি-বিদেশি সকলের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সরকার কামারুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে : জামায়াত

আপডেট টাইম : ০৩:১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫