অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফুলের মালায় জামায়াত নেতাকে বরণ করল আওয়ামী লীগ

রাজশাহী : ফুলের মালা দিয়ে জামায়াতে ইসলামীর এক নেতাকে দলে বরণ করে নিয়েছে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগ। ওই নেতার নাম মওলানা নূরুল ইসলাম। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।ওই সময় মওলানা নূরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ ভালো লাগায়’ অনুসারীদের নিয়ে তিনি দলটিতে যোগ দিয়েছেন।

শুক্রবার বিকেলে নূরুল ইসলামের যোগদান উপলক্ষে উপজেলা সদরের ভবানীগঞ্জের বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তাঁর সঙ্গে শতাধিক অনুসারী উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের উপজেলা ও মাড়িয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে দলে নবাগতদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

তাঁদের বরণ করে নেওয়ার পর আওয়ামী লীগের উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মতিউর রহমান বক্তৃতা করেন। তিনি দলের আদর্শ মেনে কাজ করার জন্য নবাগতদের প্রতি আহ্বান জানান।

মওলানা নূরুল ইসলাম উপজেলার ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার শিক্ষক। তিনি দীর্ঘদিন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ ও কাজ ভালো লাগে, তাই যোগ দিয়েছি। যত দিন বেঁচে থাকব, তত দিন আওয়ামী লীগই করব।’ তবে তিনি দাবি করেন, আওয়ামী লীগে যোগ দেওয়ার পেছনে ভিন্ন কোনো কোনো উদ্দেশ্য নেই।

নূরুল ইসলামের দলে যোগ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, জামায়াতের ও আওয়ামী লীগের আদর্শ বিপরীত। এ মুহূর্তে তাঁদের দলে নেওয়া ঠিক হয়নি।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপজেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াতে অনেক ভালো লোক আছেন। খোঁজখবর নিয়েই তাঁকে দলে নেওয়া হয়েছে।

জামায়াতের উপজেলা শাখার আমির সিরাজ উদ্দিন বলেন, এক বছর ধরে মওলানা নূরুল ইসলামের সঙ্গে তাঁদের সাংগঠনিক সম্পর্ক নেই। যেহেতু তিনি রাজনীতি করা লোক, তাই আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফুলের মালায় জামায়াত নেতাকে বরণ করল আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৩:৫১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫