অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রতিহতের ঘোষণা মুক্তিযোদ্ধাদের, কামারুজ্জামানের কবর হবে শেরপুরের এতিমখানায়

শেরপুর : মানবাতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের লাশ তার শেষ ইচ্ছা অনুযায়ী শেরপুরে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত এতিমখানায় দাফন করা হবে।

কামারুজ্জামানের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

তারা জানান, জানাজার নামাজও অনুষ্ঠিত হবে তার নিজ বাড়ি বাজিতখিলা এলাকার কুমড়িতে কামারুজ্জামানের নিজের হাতে প্রতিষ্ঠিত এতিমখানায়। এরপর এতিমখানার উত্তর-পশ্চিম কোণে তাকে কবরস্থ করা হবে।

তারা আরো জানান, ইতিমধ্যেই যাবতীয় কাজ পারিবারিকভাবে সম্পন্ন করা হয়েছে।

এদিকে শেরপুরের জেলা প্রশাসক জাকির হোসেন জানিয়েছেন, রায় কার্যকরের পর শেরপুর জেলার নিরাপত্তার বিষয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। কড়া নিরাপত্তার মধ্যেই সকল কাজ সস্পন্ন হবে বলে আমি আশা করি। শেরপুরের আইন-শৃংখলা নিয়ন্ত্রণে আমাদের যা যা করা দরকার আমরা করবো।

এদিকে কামারুজ্জামানের লাশ যাতে শেরপুরের মাটিতে দাফন করা না হয় এই দাবিতে গত মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা কমান্ড।

তবে এ ব্যাপারে শেরপুর জেলা কমান্ডের তৎপরতা কম।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু জানিয়েছেন লাশ শেরপুরে দাফন করতে দেওয়া হবেনা।

তবে জেলা পুলিশ সুপার মেহেদুল করিম জানিয়েছেন, কোথায় কবর হবে বা হবেনা তার সিদ্ধান্ত আমরা দেই না, তবে সরকারি আদেশ যে কোন মূল্যে আমরা তামিল করব।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রতিহতের ঘোষণা মুক্তিযোদ্ধাদের, কামারুজ্জামানের কবর হবে শেরপুরের এতিমখানায়

আপডেট টাইম : ০৪:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫