অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আজকে বিজয়ের দিন: ইমরান

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় উল্লাসে ভেসে যাচ্ছে শাহবাগের প্রজন্ম চত্বর। রাত ১০টার কিছু আগে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার খবর শাহবাগে এলে ‘জয় বাংলা’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ এলাকা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের নেতৃত্বে সেখানে এখন উৎসবের আমেজ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই শাহবাগের প্রজন্ম চত্বর থেকে বিজয় মিছিল বের করবে গণজাগরণ মঞ্চ।

কামারুজ্জামানের ফাঁসির খবরে নিজের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আজকে আমাদের বিজয়ের দিন। কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকার ও প্রশাসনকে গণজাগরণ মঞ্চ ও দেশের গণমানুষের পক্ষ থেকে ধন্যবাদ। আগামীতে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচার হবে বলে আমরা আশা করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোনো যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। মুক্তিযুদ্ধবিরোধী সংগঠন ও তাদের সাঙ্গপাঙ্গদের এ দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো দলকে রাজনীতি করতে দেয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘এ রায়ের প্রতিবাদে জামায়াতের কোনো প্রকার তাণ্ডব করলে সারাদেশের মানুষকে অনুরোধ করবো, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার। তাদেরকে ধরে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।’

কামারুজ্জামানের সন্তানদের উদ্দেশে তিনি বলেন, ‘কামারুজ্জামানের সন্তানরা আমাদের বিচারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিল। আজ আমরা তাদের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। তাদেরকে বলছি, আমরা ট্রাইব্যুনাল করেছি, সর্বোচ্চ রায় কার্যকর করেছি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আজকে বিজয়ের দিন: ইমরান

আপডেট টাইম : ০৫:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫