অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জুলাইয়ে ঢাকা-ময়মনসিংহ চার লেনের কাজ শেষ হবে : প্রধানমন্ত্রী

গাজীপুর : আগামী জুলাইয়েই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভার উদ্বোধন শেষে স্থানীয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।

বিকেল ৪টা ৫৫ মিনিটে এ ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে।

এসময় তিনি আরও বলেন, সম্প্রতি দেশের পশ্চিমাঞ্চলে আরও ৬০টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশ উন্নয়নমূলক কাজ বৃদ্ধি পায় অথচ বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়। তারা (বিএনপি) ক্ষমতায় আসলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আমাদের রেখে যাওয়া সকল উন্নয়ন কাজ বন্ধ করে দেয়।

কেবল তাই নয়, বিএনপি-জামায়াত জোটের দুর্নীতির কারণে দাতাগোষ্ঠী বাংলাদেশকে দেয়া অর্থ বন্ধ করে দেয়।

বক্তৃতায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের তুলে ধরেন। একইসঙ্গে হাতে নেওয়া কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জুলাইয়ে ঢাকা-ময়মনসিংহ চার লেনের কাজ শেষ হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫