অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সালাহ উদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট জীবিত আছেন : খোকন

ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জীবিত আছেন, শিগগিরই তাকে দেখতে পাবো বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির অপর যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠককালে তাদের কথাবার্তায় আমরা আশ্বাস্ত হয়েছি যে বিএনপির নিখোঁজ নেতা সালাহ উদ্দিন আহমেদ জীবিত আছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আছেন।

খোকন বলেন, বিএনপি যদি স্বাভাবিক রাজনীতি করতে চায় তাহলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না বলেও কশিনারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

খোকন আরো বলেন, ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন- তালিকা ভুক্ত সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না। পুলিশ যথাযোগ্য অভিযোগ ব্যতীত কাউকে অন্যায়ভাবে গ্রেফতার কিংবা হয়রানি করবে না।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সালাহ উদ্দিন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট জীবিত আছেন : খোকন

আপডেট টাইম : ০৮:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫