অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে গণজাগরণের উল্লাস

ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় উল্লাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।

শনিবার রাত ১০টা ৩০মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই জামায়াত নেতার ফাঁসি কার্যকর করা হয়।

ফাঁসির খবর পৌঁছলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে উচ্ছ্বাসে ফেটে পড়েন মঞ্চের কর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

রায় কার্যকরের সঙ্গে সঙ্গেই গণজাগরণ মঞ্চের কর্মীরা একটি আনন্দ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যায়।

গণজাগরণের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘রাষ্ট্র ফাঁসি কার্যকরের মধ্যদিয়ে প্রমাণ করেছে যুদ্ধাপরাধীদের জায়গা বাংলাদেশ নয়। তাদের কোনো ক্ষমা নেই।’

তিনি বলেন, ‘অন্য যে যুদ্ধাপরাধীদের রায় অপেক্ষমান রয়েছে তাদের বিচার কাজ দ্রুত সম্পন্ন করে কাদের মোল্লা ও কামারুজ্জামানের মতো ফাঁসি দেওয়া হোক। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হোক।’

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কামারুজ্জামানের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে গণজাগরণ মঞ্চ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে গণজাগরণের উল্লাস

আপডেট টাইম : ০৮:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫