অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অনির্বাচিত সরকারের সময়েও নববর্ষে দেশবাসীর কল্যাণ কামনা করি : খালেদা

ঢাকা : বাঙলা নববর্ষ উপলক্ষে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বাণী দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। এসময় তিনি বলেছেন, এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি, যদিও দেশবাসী একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাতাকলে পিষ্ট।

সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলা নববর্ষের সূচনায় আমি দেশ-বিদেশের সকল বাঙলাভাষী-বাংলাদেশীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পৃথিবীর নানা জাতি-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও রীতি অনুযায়ী তারা তাদের নববর্ষ উদযাপন করে থাকেন। তেমনি আমাদের কাছে পহেলা বৈশাখও একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং বহুকাল ধরেই নতুন নতুন আঙ্গিকে, বর্ণ, বৈচিত্রে ও রুপে পহেলা বৈশাখ আমাদের জীবনে ফিরে আসে।

খালেদা জিয়া বলেন, পহেলা বৈশাখ বাঙলা নববর্ষ আমাদের জাতিসত্ত্বার অন্যতম অহংকার। আমরা এই অহংকার আবহমানকাল ধরেই ধর্ম-বর্ণ-নৃ-গোষ্ঠী ভেদে লালন করে থাকি।

তিনি আরো বলেন, বাংলা সন-তারিখ আমাদের প্রাত্যহিক জীবন ও জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি, যদিও দেশবাসী একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাতাকলে পিষ্ট।

জোট নেত্রী বলেন, তবুও নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, এ প্রত্যাশা করি। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধময়।

সমাজ থেকে চিরতরে বিদায় নিক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহ’র কাছে কায়মনোবাক্যে সকলের ব্যক্তিগত, পারিবারিক এবং জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি।

১৪২২ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বলে তিনি উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অনির্বাচিত সরকারের সময়েও নববর্ষে দেশবাসীর কল্যাণ কামনা করি : খালেদা

আপডেট টাইম : ০৭:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫