অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তিন সিটিতে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি

ঢাকা : নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে তিন সিটিতে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি।

সোমবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন।

রাতে জ্যেষ্ঠ আইনজীবী-পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনজীবী ও পেশাজীবীদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন সিটিতে জয়ের আশাবাদ ব্যক্ত করেন খন্দকার মাহবুব।

সোমবার রাত ৯টা ১০ মিনিটে তারা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এরপর ১১টার পরে বেরিয়ে আসেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন এসময় বলেন, বিএনপিসহ ২০ দল এখন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত আছে।

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছাড়াও এ বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ‍অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপিপন্থি শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।

জানা যায় বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তিন সিটিতে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি

আপডেট টাইম : ০৭:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫