অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রামপুরায় টিনের ঘর ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

ঢাকা : রাজধানীর রামপুরার পূর্বহাজীপাড়া এলাকায় ঝিলের ওপর নির্মিত একটি দুইতলা একটি টিনশেড ঘর ধসে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২০ থেকে ৩০ জন। তাদের উদ্ধার ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বুধবার বিকেল ৪ টার দিকে পূর্বহাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন; মিজানুর রহমান (৩৮), নিজাম (৪০), হারুণ অর রশিদ (৫৬), সাইফুল ইসলাম (৩০), কল্পনা আক্তার (১৪), রোকসানা (১৯) ও সাজেদা (২৪)। সন্ধ্যার পর আরো চারজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন; রুনা (১৪), ফারজানা (১২), বাড়িটির ম্যানেজারের ছেলে জাকির ও জ্যোসনা (৪০)।

এদের মধ্যে প্রথম দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর মৃত বলে ঘোষণা করেন। অন্যদের লাশ ঘটনাস্থলে রয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমীন জানান, মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদের কাছের একটি টিনশেড ভবন ভেঙ্গে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।

এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে তারা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রামপুরায় টিনের ঘর ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১

আপডেট টাইম : ০৬:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০১৫