অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

মুক্তির আগেই ২০ ছবির নায়িকা

বাংলার খবর২৪.কম,500x350_f5658f56240fea82d3a616e84e449a91_6_25871বিনোদন : ছবি মুক্তির আগেই যে কজন অভিনেত্রী আলোচনার শীর্ষে উঠে এসেছেন তাদের মধ্যে পরীমণি অন্যতম। ইতিমধ্যে ২০টি ছবিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন তিনি। সায়মন, বাপ্পি, শাহরিয়ার, জায়েদ খান থেকে শুরু করে ঢালিউড কিং শাকিব খান পর্যন্ত রয়েছেন তার বিপরীতে। এখানেই শেষ নয়, সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মহুয়া সুন্দরী নামে আরও একটি ছবিতে। শনিবার থেকে শুরু হয়েছে নগর মাস্তান নামে আরও একটি ছবির কাজ। একদিকে চুক্তিবদ্ধ হচ্ছেন, অন্যদিকে শুটিং চালিয়ে যাচ্ছেন পরী। সব মিলিয়ে ব্যস্ততার মায়াজালে আটকা পড়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী।
এরই মধ্যে এক নারী পরিচালকের সঙ্গে ভুল বোঝাবুঝি ও শাকিব খানের সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় নিয়ে মিডিয়াপাড়ায় তোলপাড় সৃষ্টি করেন। নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন পরীমণি। ছবিটির কেন্দ্রীয় চরিত্র রেশমার ভূমিকায় দেখা যাবে তাকে। সাভারের সেই রানা প্লাজা ট্র্যাজেডিকে ঘিরে নির্মিত হওয়ায় মিডিয়াপাড়ার আগ্রহে পরিণত হয় ছবিটি। মুক্তির অপেক্ষায় রয়েছে ভালোবাসা সীমাহীন, রানা প্লাজা, মনজুড়ে তুই ও পুড়ে যায় মন। এ ছাড়া শুটিং চলছে মন জানে না মনের ঠিকানা, লাভার নাম্বার ওয়ান ও ধূমকেতুসহ আরও কয়েকটি ছবির। অন্যদিকে সমালোচকরাও মাঝে মাঝে খৈ ফোটাচ্ছেন পরীকে নিয়ে। প্রশ্ন ছুড়ছেন তার চুক্তিবদ্ধ হওয়া নিয়ে। তাদের মতে, পরীর উচিত আপাতত আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হওয়া। নির্মাণাধীন ছবিগুলো নিয়েই তিনি যেন ব্যস্ত থাকেন। এতে অভিনয়ে আরও মন দিতে পারবেন পরী। এখন দেখার পালা, পরী সত্যিই ডানা মেলতে পারেন কিনা?

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

মুক্তির আগেই ২০ ছবির নায়িকা

আপডেট টাইম : ০২:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪