অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পহেলা বৈশাখে নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ : সুরঞ্জিত

ঢাকা : পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের লাঞ্ছিত করার ঘটনাকে অমার্জনীয় অপরাধ আখ্যায়িত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ ঘটনায় আমরা জাতি হিসেবে লজ্জিত ও অপমানিত । পুলিশ যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা অমার্জনীয়।

অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত মানুষরূপী পশুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবিও জানান তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া আপনি দেরিতে হলেও নির্বাচনে এসেছেন ভালো কথা, তাই বলে গত তিন মাস দেশব্যাপী যে নৈরাজ্য ও নাশকতা করেছেন তার জন্য বিচারের মুখোমুখি আপনাকে হতে হবে। এ থেকে ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

সিটি নির্বাচনে বিএনপি নেত্রীর ‘নীরব বিপ্লব’র ঘোষণার সমালোচনা করে সুরঞ্জিত বলেন, নির্বাচন হবে প্রকাশ্যে। ভোট দেবে জনগণ। যাকে খুশি তাকে দেবে। এখানে নীরবতার কোনো স্থান নেই। খালেদা জিয়া নীরব বিপ্লব বলতে কী বোঝাতে চাচ্ছেন তা আদৌ বুঝতে পারছি না।

সুরঞ্জিত বলেন, তিনি কী সব প্রার্থী দিলেন! অসংখ্য মামলার আসামিকে প্রার্থী করেছেন। আমার মনে হয় নিশ্চয়ই তার কোনো অসৎ উদ্দেশ্য আছে!

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পহেলা বৈশাখে নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ : সুরঞ্জিত

আপডেট টাইম : ০২:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫