পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাকদের প্রতিরোধ ভাঙলেন তাসকিন

ঢাকা : জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৩০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। শুরুতে পরপর দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন আধিনায়ক আজহার আলী ও হারিস সোহেল। কিন্তু দলীয় ১৪৮ রানের মাথায় দুর্দান্ত খেলতে থাকা আজহারকে ফিরিয়ে পাকদের প্রতিরোধ ভাঙলেন পেসার তাসকিন আহমেদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান দলের সংগ্রহ ২৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান। ব্যাক্তিগত ৪৩ রান নিয়ে ক্রিজে আছেন হারিস সোহেল। তাকে সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ রেজওয়ান (০)।

জয়ের জন্য ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। কিন্তু মাত্র ৪ রানের ব্যবধানে সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজকে ফিরিয়ে পাকদের বড় ধাক্কা দেয় বাংলাদেশ।

তবে তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন আজহার আলী ও হারিস সোহেল। অবশেষে আজহার আলীকে ফিরিয়ে এই জুটি ভেঙে টাইগার ভক্তদের স্বস্তি এনে দেন তরুণ পেসার তাসকিন আহমেদ।

ফেরার আগে ৭৩ বল খেলে ৭টি চারের সাহায্যে ৭২ রান করেছেন আজহার।

এরআগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৩২৯ রান তোলে বাংলাদেশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাকদের প্রতিরোধ ভাঙলেন তাসকিন

আপডেট টাইম : ০৩:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫