পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাভারে গণপিটুনিতে দু’ডাকাত নিহত

সাভার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে।

শনিবার ভোর রাতে ওই ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এসময় ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ী সুনীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা যায়।

পুলিশ জানায়, শনিবার ভোরে সাভারের ভার্কুতার বটতলা হিন্দুপাড়া গ্রামে স্থানীয় ব্যবসায়ী সুনীলের বাড়িতে ১০/১২ সদস্যের এক দল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে। ঘটনাটি বাড়ির অন্য লোকজনেরা টের পেয়ে ‘বাড়িতে ডাকাত পড়েছে’ বলে চিৎকার শুরু করে। এসময় ডাকাত দল সুনীলকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীরা ধাওয়া দিয়ে দু’ডাকাতকে আটক করে গণপিটুনী দেয়। এতে ঘটনা স্থলেই দু’ডাকাতের মৃত্যু হলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।

এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাভারে গণপিটুনিতে দু’ডাকাত নিহত

আপডেট টাইম : ০৮:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫