অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

তারা মাঠে নামলেই জবাব : প্রধানমন্ত্রী

ঢাকা : বিএনপি-জামায়াত আন্দোলনের নামে গত তিন মাস দেশব্যাপী যে ধ্বংসযজ্ঞ চালিয়ে মানুষ হত্যা করেছে, তারা মাঠে নামলেই জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এরা কি মানুষ! নিরীহ জনসাধারণকে পুড়িয়ে হত্যা করেছে। এদের কোন মনুষত্ব নেই। বিএনপি মানেই ধ্বংসযজ্ঞ ও ষড়যন্ত্র আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন ও সফলতা।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘লাকসাম-চিকনি’ আস্তানা ডাবল লাইন ট্রেন চলাচলের উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণ আনে, বিএনপি সৃষ্টি করে জনদুর্ভোগ। আমরা দেশের উন্নয়ন করি, তারা ব্যহত করে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি আর তারা দেশকে পশ্চাতে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে। আমরা খাদ্য-বিদ্যুৎ উৎপাদন বাড়াই আর তারা উল্টো কমিয়ে দেয়।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি দেশের উন্নয়নের চাকাকে বাধাগ্রস্ত করছে প্রতি পদে পদে, এরা দেশের উন্নয়ন চায় না। আমরা দেশের মানুষকে খাদ্য দিচ্ছি, বিদ্যুৎ দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। তারা মানুষকে আগুনে-পেট্রলবোমায় পুড়ে মারছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

তারা মাঠে নামলেই জবাব : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৫৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫