পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জরিপে উঠে আসা নাগরিকের প্রধান সমস্যা ‘মশা’

ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক নাগরিকদের উপর একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছেন। এ সময় তিনি বলেন, এছাড়াও পথঘাটের বেহাল দশা, বাড়ি ভাড়া ও বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তার সঙ্কট, গণপরিবহনের অভাব, দুর্নীতি, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, মাদকসহ বেশ কিছু সমস্যা রয়েছে।

এ জরিপে অংশগ্রহণকারি নাগরিকদের মতে ঢাকার প্রধান সমস্য হিসেবে চিহিত করেছেন মশা (৬৮.৩ )শতাংশ ।তার পর রাস্তাঘাটের বেহাল দশা (৪৪.) শতাংশ, বাড়ি বাড়া (৩৭.৫) ও বর্জ্য ব্যবস্থাপনা (৩০)শতাংশ।

সোমবার গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক এ জরিপ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। জরিপটি পরিচালনা করে ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড কন্সাল্টিং লিমিটেড (আইআরসি) নামক সংস্থা।

সমীক্ষা প্রতিবেদন তৈরিতে ঢাকা উত্তর সিটি কপোরেশনকে ৫টি জোনে ভাগ করা হয়। এর মধ্যে জোন: ১-এ রয়েছে উত্তরা এলাকা, জোন: ২-এ মিরপুর, পল্লবী, জোন: ৩-এ গুলশান, জোন: ৪-এ মিরপুর, কাজীপাড়া, গাবতলী, জোন: ৫-এ রয়েছে কারওয়ানবাজার।

এই জরিপে ৭৬৭৩৫ জন নাগরিক অংশগ্রহণ করে। উত্তর সিটি কর্পোরেশন আয়তন ৬২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার। ঢাকা উত্তরের জনসংখ্যা ৩৭ লাখ ৭৩ হাজার। উত্তরে হোল্ডিং রয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮৬টি (তথ্যসূত্র: বিবিএস)।

জরিপে উত্তরদাতাদের ৮৯ দশমিক ৫৩ শতাংশের বয়স ২০ থেকে ৫০ বছর। এছাড়া ১০ দশমিক ৪৭ শতাংশের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। উত্তরদাতাদের মধ্যে ৬৯ দশমিক ৪০ শতাংশ মধ্যবিত্ত শ্রেণির। এছাড়া ২১ দশমিক ১৪ শতাংশ নিম্নবিত্ত ও ৯ দশমিক ৪৬ শতাংশ উচ্চবিত্ত শ্রেণির নাগরিক।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মশা ৬৮ দশমিক ৩ শতাংশ, রাস্তাঘাট ৪৪ শতাংশ, বাড়ি ভাড়া ৩৭ দশমিক ৫ শতাংশ, ড্রেনেজ ৩০ শতাংশ, মাদক ২৭ দশমিক ২ শতাংশ, পরিবেশ ২৫ দশমিক ৪ শতাংশ, বেকারত্ব ২৫ দশমিক ২ শতাংশ, জলাবদ্ধতা ২৫ দশমিক ২ শতাংশ, ডাস্টবিন সমস্যা ২৩ শতাংশ, পানীয় সমস্যা ২২ শতাংশ, টয়লেট ১৯ শতাংশ, ছিনতাই ১৭ দশমিক ৪ শতাংশ, বর্জ্য ১৬ দশমিক ৮ শতাংশ, ফরমালিন ১৫ শতাংশ, দুর্নীতি ১৪ শতাংশ, গ্যাস ১২ শতাংশ, ফুটপাত ১১ দশমিক ৬ শতাংশ, মাঠ ১১ শতাংশ, পানি ১০ দশমিক ৫ শতাংশ এবং বাহনকে ১০ দশমিক ৫ শতাংশ নাগরিক সমস্যা হিসেবে মতামত প্রকাশ করেন ।

এতে ১৬ জন সুপারভাইজার ও ৪ জন জরিপ বিশেষজ্ঞ ২০ হাজার ২১২টি উত্তর পর্যালোচনা করেছেন। ২৪৭ জন তথ্য সংগ্রাহক মোট ১৮টি বিষয়ে নাগরিকদের কাছ থেকে তথ্য নিয়েছেন।

উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হয় তবে জরিপে যেসব সমস্যা চিহ্নত করা হয়েছে সেগুলো সমাধান করা হবে আমার প্রধান অঙ্গিকার।

এ সময় উপস্থিত ছিলেন, নগর পরিকল্পনাবিদ প্রফেসর নজরুল ইসলাম, প্রফেসর আবুল কাশেম, স্থপতি ইকবাল হাবিব, আনিসুল হকের সহধর্মীনি রুবানা হক প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জরিপে উঠে আসা নাগরিকের প্রধান সমস্যা ‘মশা’

আপডেট টাইম : ০৪:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০১৫