অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভাঙা গাড়ি নিয়েই প্রচারণায় খালেদা

ঢাকা: চতুর্থ দিনের মত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে ভাঙা গাড়ি বহর নিয়েই বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে গুলশান নিজ রাজনৈতিক কার্যালয় থেকে বের হন খালেদা জিয়া।

ছাত্রদল সভাপতি রাজীব আহসানসহ সংগঠনটির বেশকিছু নেতাকর্মী মোটরসাইকেলে তার গাড়িবহরের সঙ্গে আছেন। তবে আজও বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে কোনো পুলিশ প্রটেকশন নেই।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খালেদা জিয়া রাজধানীর শাজাহানপুর রেলওয়ে মার্কেটে প্রবেশ করে মগ প্রতীকে আব্বাসের জন্য ভোট চান। পাশাপাশি লিফলেটও বিলি করছেন তিনি। অন্যদিনের তুলনায় অনেক বেশি নেতাকর্মী খালেদা জিয়ার সঙ্গে আছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় নেমে হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় ৬টার দিকে রাজধানীর কাওরান বাজারে তার গাড়িবহরে হামলা চালায় একদল লোক। এসময় খালেদার গাড়ি বহরের বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহতও হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভাঙা গাড়ি নিয়েই প্রচারণায় খালেদা

আপডেট টাইম : ০৩:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০১৫