অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টিআইবির অভিযোগের সঙ্গে দ্বি-মত বিজিএমইএ সভাপতির

ঢাকা : রাজনৈতিক প্রভাব বিস্তার করে সরকারের কাছ থেকে অতিরিক্ত সুবিধা নেয়ার বিষয়ে টিআইবির অভিযোগের সঙ্গে দ্বি-মত পোষণ করলেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।

মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘তৈরী পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গ্রহীত পদক্ষেপ : গত এক বছরের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বংলাদেশ (টিআইবি)।

এসময় টিআইবির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশের তৈরি পোশাক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর নীতি নির্ধারণী পর্যায়ের ব্যাক্তিদের রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অজুহাতে সরকারের কাছ থেকে অতিরিক্ত সুবিধা আদায় করা অব্যাহত রয়েছে।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ।

এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, ‘আমি এর সঙ্গে মোটেও একমত নই। আমি দ্বি-মত পোষণ করছি। টিআইবি ঢালাওভাবে অভিযোগ না দিয়ে সুনির্দিষ্টভাবে কথা বললে আমরা বিষয়টি দেখব।’

এসময় তিনি বলেন, ‘আমি সরকার ও কোন ব্যাংকের কাছ থেকে কোন প্রকার অতিরিক্ত সুবিধা গ্রহণ করেনি।‘ কোন নেতা বা নীতি নির্ধারণি ব্যাক্তির বিষয়ে টিআইবি যদি তথ্য দিয়ে বলে তাহলে দেখা যেতে পারে।‘

তিনি আরো বলেন, ‘রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশের পোশাকখাত সবচেয়ে বেশি ঝুঁকিতে নিপতিত হয়। আমরা সেখান থেকে এ খাতকে তুলে এনেছি।’

‘আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি ও বায়াররা ধারবাহিকভাবে কারখানা পরিদর্শন করেছে। এই পরিদর্শন এত স্বচ্ছ ও প্রকাশ্যভাবে হয়েছে যে, বিশ্বের কোথাও এভাবে কারখানা পরিদর্শন কাজ হয়নি। কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্মপরিবেশের সর্বশেষ তথ্য প্রতিটি কারখানায় ঝুলিয়ে রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।’

আতিকুল ইসলাম বলেন, অতি শিঘ্রই আমরা এ বিষয়টি একটি সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসব। যার ফলে যে কোন সংস্থা যেকোন মূহুর্তে কারাখানার পরিবেশের হাল নাগাদ তথ্য দেখতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টিআইবির অভিযোগের সঙ্গে দ্বি-মত বিজিএমইএ সভাপতির

আপডেট টাইম : ০২:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫